বাজারে নতুন ব্র্যান্ডের নেটবুক

By
Advertisement Join foyezullah's empire



স্মার্ট টেকনোলজিস লিমিটেড বাজারে ছেড়েছে স্মার্ট নেটবুক কম্পিউটার। রোববার সন্ধ্যায় ঢাকায় একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এই স্মার্ট নেটবুক বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে স্মার্টের বিক্রয় মহাব্যবস্থাপক জাফর আহমেদ বলেন, ‘সব ধরনের ক্রেতাদের কথা বিবেচনা করে বহনযোগ্য এই কম্পিউটারের দাম ধরা হয়েছে। এর ধারাবাহিকতায় শিগগিরই নিজেদের ব্র্যান্ডে আমরা বাজারে আনব স্মার্ট অল-ইন-ওয়ান এবং ডেস্কটপ কম্পিউটার।’
গতকাল সোমবার থেকে বাজারে পাওয়া যাচ্ছে নেটবুকটির দুটি মডেল (ডব্লিউ৩১০সিজেড ও ডব্লিউ৩১১সিজেড)। এগুলোতে রয়েছে সেলেরন প্রসেসর, ১১.৬ ইঞ্চি ডিসপ্লে, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক, ২ গিগাবাইট র্যাম ইত্যাদি।
এই নেটবুক কম্পিউটারের দাম রাখা হয়েছে ২৩ হাজার টাকা।


                                                                                                                                      সুত্র প্রথম আলো