তথ্যপ্রযুক্তিভিত্তিক আউটসোর্সিং কাজে নারীদের অংশগ্রহণ বাড়াতে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সরকারি উদ্যোগে। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের অর্থায়নে ‘স্কিল এনহান্সমেন্ট’ কর্মসূচির আওতায় ‘নারীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ’ দিচ্ছে ক্রিয়েটিভ আইটি লিমিটেড। গতকাল মঙ্গলবার ঢাকায় ক্রিয়েটিভ আইটির কার্যালয়ে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। এ সময় তিনি বলেন, ‘দেশে বর্তমানে পাঁচ লাখ ফ্রিল্যান্সার রয়েছেন। ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ে ঢাকা এখন বিশ্বের তৃতীয় সেরা স্থান হিসেবে বিবেচিত হচ্ছে। আমাদের নারীরা এ ক্ষেত্রে এগিয়ে এলে দ্রুত আমরা প্রথম স্থানে চলে আসতে পারব।’
অনুষ্ঠানে হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম বলেন, ‘আমরা প্রতিবছর তিন হাজার ফিল্যান্সার তৈরি করব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইটেক পার্কের প্রকল্প পরিচালক এ এন এম শফিকুল ইসলাম, আউটসোর্সিং কাজ দেওয়া-নেওয়ার জনপ্রিয় ওয়েবসাইট (মার্কেটপ্লেস) ইল্যান্স-ওডেস্কের কান্ট্রি ম্যানেজার সাইদুর মামুন খান, নারী উদ্যোক্তা ইমরাজিনা ইসলাম খান এবং ক্রিয়েটিভ আইটির ব্যবস্থাপনা পরিচালক মনির হোসেন।
সুত্র প্রথম আলো

