স্যামসাংয়ের বিরুদ্ধে মাইক্রোসফটের মামলা

By
Advertisement Join foyezullah's empire
মাইক্রোসফটের পেটেন্ট করা প্রযুক্তি ব্যবহারের বিনিময়ে স্যামসাং অর্থ প্রদান করছে না- এমন অভিযোগে এ মামলা করা হয়েছে
অনলাইন ডেস্ক
চুক্তি ভঙ্গের অভিযোগে স্যামসাংয়ের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট।স্যামসাংয়ের বিরুদ্ধে মাইক্রোসফটের মামলা
গতকাল শুক্রবার নিউইয়র্কের ফেডারেল কোর্টে মামলাটি দায়ের করে মাইক্রোসফট করপোরেশন। স্যামসাংয়ের বিরুদ্ধে মাইক্রোসফটের এমন মামলা এবারই প্রথম। খবর এনডিটিভি।
মাইক্রোসফটের দাবি অনুযায়ী, স্মার্টফোন ও ট্যাবলেট তৈরিতে ব্যবহৃত হয়‑ এমন একটি প্রযুক্তি ব্যবহারে রয়্যালটির অর্থ পরিশোধে চুক্তি ভঙ্গ করেছে দক্ষিণ কোরিয়ান কোম্পানিটি।
মাইক্রোসফটের পেটেন্ট করা প্রযুক্তিটি ব্যবহারের বিনিময়ে স্যামসাং অর্থ প্রদান করছে না বলেও অভিযোগে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট।
গত বছর মোবাইল ফোন উৎপাদনকারী অপর প্রতিষ্ঠান নকিয়াকে কেনার জন্য চুক্তিবদ্ধ হয় মাইক্রোসফট। এর পর থেকেই স্যামসাং মাইক্রোসফটের সঙ্গে করা চুক্তিটি মেনে চলা বন্ধ করে দেয়।
এমনকি চুক্তি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার জন্য স্যামসাং নকিয়ার সঙ্গে মাইক্রোসফটের করা চুক্তিটিকে অজুহাত হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ করেছে মাইক্রোসফট।
তবে মামলার কারণে দীর্ঘদিনের ব্যবসায়ীক অংশীদার স্যামসাংয়ের সঙ্গে বিদ্যমান সম্পর্কে ছেদ পড়বে না বলেও মনে করছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির ডেপুটি কাউন্সেল ডেভিড হাওয়ার্ড বলেন, 'মামলার উদ্দেশ্য শুধু চুক্তি অনুযায়ী রয়্যালটির টাকা পাওয়া। আমরা শুধু কোর্টকে আমাদের মতবিরোধ মিটিয়ে দিতে বলেছি। মাইক্রোসফট স্যামসাংয়ের সঙ্গে অংশীদারীত্বকে সম্মান করে। আমরা আশা করি, এ অংশীদারিত্ব সামনের দিনগুলোতেও বহাল থাকবে।'
প্রতিক্রিয়ায় স্যামসাং জানায়, অভিযোগটি বিস্তারিতভাবে খতিয়ে দেখে এ বিষয়ে করণীয় নির্ধারণ করবে তারা।
২০১১ সালে মাইক্রোসফটের সঙ্গে চুক্তিবদ্ধ হয় স্যামসাং। এর পর থেকে চলতি বছর পর্যন্ত স্যামসাংয়ের স্মার্টফোন বিক্রি বেড়েছে চারগুণ।