ফাইল ছবি
জুলাই মাস পর্যন্ত দেশে মোবাইল গ্রাহক সংখ্যা ১১ কোটি ৬৮ লাখ ৭০ হাজার এবং ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৩ কোটি ৯০ লাখ ৫২ হাজার।গত
এক বছরে মোবাইল গ্রাহক সংখ্যা ৭৫ লাখ ২১ হাজার এবং ইন্টারনেট গ্রাহক প্রায়
৩১ লাখ বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া গত নভেম্বরে থ্রিজি সেবা চালু হওয়ার পর এখন
পর্যন্ত থ্রিজি গ্রাহক সংখ্যা ৪৮ লাখ ৪৫ হাজার।আজ বৃহস্পতিবার সন্ধ্যায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়েছে।
এতে বলা হয়, ২০১৩ সালের জুলাই পর্যন্ত মোবাইল গ্রাহক সংখ্যা ছিল ১০ কোটি ৯৩ লাখ ৪৯ হাজার এবং ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ৩ কোটি ৬২ লাখ ৪৯ হাজার।
সমকাল প্রতিবেদক

